বিনোদন

স্কুলে বাবার গানে আব্রামের নাচ এখন ভাইরাল

বাবার গানে নাচছে আব্রাম

উত্তরাধিকারী বোধহয় একেই বলে! শাহরুখের ছবির গানে কে না নাচে! বলিউডের কিং অব রোমান্স প্রায় দুই দশকের উপর নাচে-গানে-পারফরম্যান্সে মুগ্ধ করে রেখেছেন। কিন্তু একরত্তি আব্রামও যে স্কুলের অনুষ্ঠানে তার গানেই নাচবে, তা বোধহয় জানতেন না শাহরুখ নিজেও। আর এই সারপ্রাইজ পেয়ে উচ্ছ্বসিত কিং খান।

শীতের মৌসুমে স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়। ব্যতিক্রম নয় আব্রামের স্কুলও। একদল কচিকাঁচা রঙিন সাজে সেজে মেতে উঠেছিল নাচে গানে। একাধিক পারফরম্যান্স ছিল। তবে সবচেয়ে মজার সময় ছিল, যখন শাহরুখের গানেই পারফর্ম করতে দেখা যায় আব্রামকে।

‘স্বদেশ’ ছবির ‘এ তারা ও তারা…’ গানে নাচল খুদেরা। সে দলে ছিল আব্রামও। আর ছেলের পারফরম্যান্স দেখতে দর্শকের আসনে বসেছিলেন খোদ শাহরুখ। শুধু তিনি একা নন। ছিলেন মা গৌরী খান, ভাইয়া আর আপুও। তাদের সামনেই আব্রামকে শাহরুখের পোজ দিয়ে নাচতে দেখা গেল। যদিও কী হচ্ছে, তা বোঝার মতো বয়স হয়নি তার। ফলত আর পাঁচটা বাচ্চা যেরকম নাচছে, সেও তাই করেছে।

ছেলের পারফরমেন্স দেখছেন শাহরুখ

কিন্তু এই ভিডিওই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। বাবার গানে ছেলের নাচের ভিডিও মন জয় করে নিয়েছে সবারই। এমনিতেই ছোট্ট আব্রাম নেটিজেনদের বড় প্রিয়। তার কারণ বাবা শাহরুখ। বিভিন্ন ক্ষেত্রে খুদে আব্রামকে তিনি এমনভাবে হাজির করিয়েছেন যে, ছেলে যেন সেলিব্রিটি। তা নিয়ে মৃদু সমালোচনাও হয়েছিল। যদিও কিং খান জানিয়ে দিয়েছিলেন, আব্রাম স্টারডমের জন্য জন্মায়নি। বরং ভালবাসার রাজত্বেই তার জন্ম। ছেলের পারফরম্যান্সের পর আনন্দিত বাবা শাহরুখ ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের খুশির কথাও জানান।

আব্রামের স্কুলের অ্যানুয়াল ফাংশানে অবশ্য ছিল তারকার মেলা। আরাধ্যারও অনুষ্ঠান ছিল। ফলে হাজির হযেছিলেন অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনও।

এদিকে সাবেক স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন ঋত্বিক রোশনও। একদিকে খুদেদের মেলা। অন্যদিকে যেন তারকাদের রিইউনিয়ন। সন্তানদের দৌলতে কাজের বাইরে বেশ খানিকটা অবসর যাপন করলেন তারকারাও।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button