Uncategorized

আত্নরক্ষা প্রশিক্ষন নারীদের আত্নবিশ্বাসী করে তুলে : ডিসি মামুনুর রশীদ

রাঙ্গামাটি প্রতিনিধি : স্বপ্নবুনন -ওমেন্স সেল্ফ ডিফেন্সের তিনদিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধী সচেতনতা মূলক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন স্বপ্নবুনন এর উদ্যোগে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় স্বপ্নবুনন এর সমন্বয়ক নাজিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সহিংসতা বিরুদ্ধে মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষনের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।আত্মরক্ষা প্রশিক্ষণ গ্রহণের পর নারীরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি,যার দরুন যেকোনো সহিংসতার প্রতি নারীরা রুখে দাড়াতে পারবে।
এসময় তিনি স্বপ্নবুননের সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ দিয়ে সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা,পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন,স্বপ্নবুনন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এন কে এম মুন্না তালুকদার উপস্থিত ছিলেন।
শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীদের সনদ বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button