Uncategorized

মানিকগঞ্জে শিশুসহ অজ্ঞাত পরিচয় ২ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার নারাঙ্গাই ও শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নির্মাণাধীন ভবনের পাশ থেকে গলিত ও বিকেলে কম্বল পেঁচানো শিশু’র লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ময়নাতদন্তেও গলিত লাশের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। তা নিশ্চিত হতে সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার নমুনা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নারাঙ্গাই এলাকায় নির্মাণাধীন ভবনের পাশে দুর্গন্ধের সূত্র ধরে গলিত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, লাশের শরীরের অধিকাংশে মাংসপেশী ছিল না। ২০-২৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিকেলে ধুতরাবাড়ি এলাকায় চকের ভেতর কম্বল পেঁচানো শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ছয়টার দিকে লাশ উদ্ধার করে।
এ সময় লাশটা ৪-৫ বছরের মেয়ের বলে নিশ্চিত হওয়া গেলেও পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ শিশুটাকে হত্যার পর লাশ সেখানে ফেলে রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button