সংবাদদাতা, কেরানীগঞ্জ : কেরানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনারসহ (ভূমি) ও তার স্বামীসহ একদিনে নতুন করে আরও ২০ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৭জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয়জন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজনসহ মোট মৃত্যু ১২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন ও নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, মঙ্গলবার রাতে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তারা ওই ২০জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১৬ থেকে ৬০ বছর বয়সী আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনারসহ (ভূমি) ও তার স্বামীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স। সাজিদা হাসপাতালে তিনজন স্বস্থ্যকর্মী ও ১৬ বছরের এক কিশোরী রয়েছেন।
দিবাগত রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ২০ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৭ জনে। এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডাঃ মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩২৭ জনের মধ্যে জিনজিরার ১১৪ জন। তেঘুরিয়ায় ৬৮জন। শুভাঢ্যায় ৫৮জন। আগানগরে ২৫জন। শাক্তার ২৫জন। কোন্ডার ১৫জন। কালিন্দীর ১১জন। কলাতিয়ায় চারজন। বাস্তার পাঁচজন। রোহিতপুরের পাঁচজন।




