খেলা

বিয়ের জন্য যে দুই শর্ত দিলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা বলেছেন, তার উপযুক্ত জীবনসঙ্গী হতে মানতে হবে দুই শর্ত। সেই শর্ত দুটি কী কী প্রকাশ্যেই বলেছেন তা।
ভারতজুড়ে লকডাউনের এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মান্ধানা। টুইটারে সম্প্রতি ভক্তদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যুক্ত হন তিনি।
যে প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নও এসেছে মান্ধানা বরাবর। তবে সেসবে বিব্রত না হয়ে উত্তর দিয়ে গেছেন অকপটে।
একভক্ত যেমন সরাসরি প্রশ্ন ছুড়ে বসেন, ‘আপনি কি সিঙ্গেল?’ মান্ধানা উত্তরে লিখেন, ‘আমি জানি না।’
তবে আরেক ভক্তের করা আপনার জীবনসঙ্গী হতে হলে কী কী শর্ত মানতে হবে, এই প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘প্রথম শর্ত- আমাকে ভালোবাসতে হবে। দ্বিতীয়ত- প্রথম শর্তটা মেনে চলতে হবে।’
লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ আপনার? এর উত্তরে মান্ধানা বলেছেন, লাভ ম্যারেজ।
ভক্তদের সঙ্গে মান্ধানার এই আড্ডায় যোগ দেন জয়দেব উনাদকাট, জেমিমা রডরিগেজ, অ্যালিসন মিচেলের মতো ক্রিকেটাররাও।
বিসিসিআইয়ের নারী ক্রিকেট দলের অফিশিয়াল টুইটার থেকেও প্রশ্ন করা হয় তারকা ওপেনারকে। জানতে চাওয়া হয়, ক্রিকেট মাঠে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? মান্ধানা বলেন, ভারতীয় ক্যাপ পাওয়ার মুহূর্ত।
তবে ভবিষ্যতে বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারলে সেটাই যে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, সে কথাও বলতে ভোলেননি মান্ধানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button