আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ হাজার ৯২ জন, মৃত্যুর সংখ্যা ১৯১। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৪৬ জন. দেশটিতে প্রাণহানীর সংখ্যা ১৫২।
আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তদের মধ্যে প্রাণহানীর মাত্রা ৯.১ শতাংশ। যা বিশ্বব্যাপী ৫ শতাংশের প্রায় দুইগুন। ফিলিপাইনে মৃত্যুর হার ৪.৫ শতাংশ।
ইন্দোনেশিয়ার পাশাপাশি দ্রুত বাড়ছে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৫০০ এর বেশি মানুষ। তবে সেখানে মৃত্যুর হার ইন্দোনেশিয়া থেকে কম।
করোনার ভয়াবহ ধাক্কার মধ্যে চিকিৎসা সরঞ্জামের সংকটে ভুগছে ইন্দোনেশিয়া। ফলে করোনার চিকিৎসায় রয়েছেন যারা তাদের জীবন হুমকিতে পড়ছে। রাজধানী জাকার্তাতে যথাযথ নিরাপত্তা পোশাক না পরায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে মারা গেছেন অন্তত ১৩ জন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় প্রথম আক্রান্ত দেশগুলোর একটি মালয়েশিয়া। দেশটিতে তাবলীগ জামাতের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পরে ভয়াবহ এই ভাইরাস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস সম্পূর্ন করোনামুক্ত ছিল ইন্দোনেশিয়া। কিন্তু মার্চ মাসে এসে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে দেশটিতে। এরপরই হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। পাশাপাশি বাড়তে থাকে মৃতের সংখ্যাও।
এ অঞ্চলের অন্য রাষ্ট্রগুলিতে ইন্দোনেশিয়ার মত এত ভয়াবহ মৃত্যুহার আর দেখা যায়নি। দেশটিতে সরকার করোনা নিয়ে বড় ধরণের কোনো পদক্ষেপ নেয়নি বলেই এমন সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button