জাতীয়শিরোনাম

৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
আটকরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ.কে এম আরিফুল ইসলাম পিএসসির জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ নম্বর পিলার এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সাতজনকে আটক করে। আটকদের ফিরিয়ে আনতে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button