খেলা

বিয়ের আগে নিজেকে সবাই সিংহই ভাবে: ধোনি

ক্রিকেট বিশ্বকাপের পর উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলো থেকে নিজেকে দূরে রেখেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কবে তিনি জাতীয় দলে ফিরবেন, আদৌ ফিরবেন কি না- সে সম্পর্কে সব কিছুই রহস্যই থেকে যাচ্ছে।
তবে ক্রিকেট থেকে দূরে থাকলেও নিজেকে ব্যস্ত রেখেছেন পরিবারের সঙ্গে ধোনি। ক্রিকেটীয় অবসরের মুহূর্তে পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন। স্ত্রী সাক্ষী এবং কন্যার সঙ্গেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, নিজেকে একজন আদর্শবান স্বামী হিসেবেও প্রতিষ্ঠা করতে চান বলে জানান সাবেক ভারত অধিনায়ক।
সম্প্রতি চেন্নাইতে মাত্রিমোনিয়াল ওয়েবসাইট ভারত মাত্রিমনির এক একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে ধোনি বলেন, বিয়ের আগে সবাই নিজেকে সিংহই ভাবে। বিয়ের পরিপূর্ণ নির্যাস তখনই আপনি পাবেন, যখন আপনার বয়স ৫৫ পার হবে। আমি আমার স্ত্রীর সব চাওয়াই পূর্ণ করার চেষ্টা করি।
তিনি বলেন, আমি একজন আদর্শ স্বামীর মতই। আমার স্ত্রীকে সব কিছুই নিজের ইচ্ছামত করতে দিই। এ কারণেই সে যদি সুখি হয়, তাহলে আমিও সুখি। আমার স্ত্রী তখনই খুশি হয়, যখন তার সব কাজে আমি হ্যাঁ বলি, এবং সে যা বলে আমি তা শুনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button