আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বাংলাদেশী শ্রমিকের ওপর কুয়েতের নিষেধাজ্ঞা

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্বৃত করে সোমবার গালফ নিউজ এ সংবাদ দিয়েছে।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ আল-জারা এই নিষেধাজ্ঞা কার্যকর করার আদেশ দিয়েছেন। বাংলাদেশ থেকে মানবপাচার ও বাংলাদেশী শ্রমিকদের মধ্যে রেসিডেন্সি পারমিট নিয়ে অনিয়ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কঠোর বিধি-নিষেধ থাকা সত্বেও মূলত গৃহকর্মীদের নিয়েই অনিয়মটা বেশি হচ্ছে।
বর্তমানে কুয়েতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে। ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রফতানি শুরু হয়। চলে ২০০৭ সাল পর্যন্ত। এর পর শ্রমিক পাঠানোতে অনিয়ম ও কুয়েতে বাংলাদেশীদের মধ্যে অপরাধে জড়িয়ে পরার ক্রমবর্ধামান প্রবণতার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করে দেয়। ২০১৪ সালে বাংলাদেশী শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কুয়েত। তবে অনিয়মের অভিযোগে ২০১৬ সালের মে মাসে বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button