sliderস্থানিয়

কাজিপুরে রাবেয়া ফাউন্ডেশনের মিলনমেলা ও গুণীজন সংবর্ধনা

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুরে মানবসেবামূলক প্রতিষ্ঠান ‘রাবেয়া ফাউন্ডেশন’ এবং ‘রাবেয়া ডায়াগনস্টিক সেন্টার’-এর যৌথ উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক মিলনমেলা ও সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি ও রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাবেয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক এবং রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস. এম. ফিরোজুল ইসলাম ফিরোজ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত চিকিৎসক আলহাজ্ব মোহাম্মদ ইমাম হোসেন, রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. মিনহাজু সালেকিন উৎস এবং রাবেয়া ফাউন্ডেশনের সদস্য ফাতিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন ও সাংবাদিকতাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক বা বিশেষ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা পর্ব শেষে এক মনোজ্ঞ র‍্যাফেল ড্র এবং প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলার সফল সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button