sliderস্থানিয়

পোড়াবাড়ী জামে মসজিদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পোড়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার (২৪ অক্টোবর) মতবিনিময় ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাউলতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন আলহাজ্ব আঃ হাকিম পলান।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ.খালেক আকন্দ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো.জাহাঙ্গীর কবির। কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আয়নাল হক, অর্থ সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তাহের সিপাই ও আমিনুল ইসলাম।

কমিটির উপদেষ্টা পরিষদ ৯ সদস্যবিশিষ্ট এবং মূল কমিটির সদস্যসংখ্যা ১০৩ জন।

মসজিদটি ঈদের জামাত আয়োজনের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে আশপাশের প্রায় ৩০টি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নারীদের নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে। ঈদের জামাতে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাশেম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button