sliderস্থানিয়

বাউফলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর

মো.দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানা জোড়া গ্রামের বাসিন্দা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী মৃধা (৭৮) গতকাল (রবিবার) দুপুর ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ সকাল ১০টায় গার্ডঅব অনার শেষে আনুষ্ঠানিক জানাজার পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সোহাগ মিলু, সহকারী কমিশনার (ভূমি); আতিকুর রহমান, ওসি (তদন্ত); বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রশিদ শিকদার; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি শিকদার; উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কালাম খান এবং বগা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার মৃধা।

এই বীর সেনানীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button