sliderস্থানিয়

শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক শিবগঞ্জ পৌরসভার চকদৌলতপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার ১৫ জুন বিকাল সাড়ে তিনটার দিকে ফুটবল মাঠে।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে সোমবার বিকালে অন্তর আলী মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আব্দুল মান্নান ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিমুল হক রাজিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান জানান সংবাদ পেয়ে আমার প্রতিনিধি বুলবুলের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে গিয়ে ক্ষতি গ্রস্থ পটিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেছে এবং শোক সন্তপ্ত পটিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button