sliderস্থানিয়

শিবগঞ্জে জাল টাকা ও নেশা জাতীয় সিরাপ ও ইনজেকশন সহ আটক ৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা :শিবগঞ্জে এসআরবি ও বিজিবির অভিযানে বিপুর পরিমান জাল টাকাসহ তিনজনকে আটক ও ফেনসিডিল জাতীয় সিরাপ ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। শনিবার এসআরবি ও একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২৩ অক্টোবর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ও একটি আভিযানিক দল শিবগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডেও স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, ২০হাজার ৬৪০ নগদ টাকা,তিনটি মুঠোফোন,দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ সহ তিনজনকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কানসাট ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) ও বিনোদপুর ইউনিয়নে চাঁদশিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।

এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিত্রয়কে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি টহল দল গত ২৪ অক্টোবর ভোররাতে সীমান্ত পিলার ১৮২/৭ এস নং হতে প্রায় ৬০০গজ বাংলাদেশের অভ্যান্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া গ্রামে রাস্তার ওপর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ৪৬০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯১ হাজার ৪০০টাকা।
এ ঘটনায় আরো একটি মামলা হয়েছে। বিষয়টি মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button