
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ২০২৫-২৬ অর্থবছর এর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭৫০ টি চারা গাছ (ফলজ,ওষধি, বনজ) ও অন্যান্য উপকরণ বিনামূল্যে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ করা হয়েছে৷
৯ জুলাই বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ প্রমূখ।




