sliderস্থানিয়

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০: বাড়িঘর ভাংচুর 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে| এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে| আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে|  সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|

স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের মো. জাহিদ মাতুব্বরের সাথে আড়ুয়াকান্দী গ্রামের নুরু মাতুব্বরের বিরোধ চলে আসছে| এই বিরোধের জেরে একাধিকবার ওই দুই মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে| এরই জেরধরে শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করে নুরু মাতুব্বরের সমর্থকরা| এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে|

একপর্যায়ে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে| সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে চলে সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া| সংঘর্ষ চলাকালে হামলা পাল্টা হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়| এছাড়া জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি| এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে| এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন| আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়|  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়| সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে| ওই এলাকার পরিবেশ এখন থমথমে অবস্থা বিরাজ করছে|  

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, বালিয়া এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে| সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button