slider

ভাতিজার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

সোহেল রানা,সাভার (ঢাকা)প্রতনিধি : ভাতিজার দায়ের করা মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ইউপি সদস্যের নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার মৃত তবিজ উদ্দিনের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কয়েক বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভাতিজা জাহাঙ্গীরের কাছ থেকে আট লাখ টাকা নেন। পরে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার কথা হলে তিনি একটি চেক প্রদান করেন। তবে একাউন্টে কোন টাকা না থাকায় জাহাঙ্গীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button