sliderস্থানিয়

কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলার আসামি সাজন ঘোষ (৩২) কে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলার সাজার পরোয়ানা ও রয়েছে।

২১ অক্টোবর গভীর রাতে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজন ঘোষ কটিয়াদী পৌরসভার ভোগ পাড়া মহল্লার হরি ঘোষের ছেলে।

পুলিশের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় সাজা প্রাপ্ত আসামি সাজন ঘোষকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানাতে চুরি ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের মোট ১৮টি মামলা হয়েছে।

পুলিশ আর ও জানায় তিনটি মামলায় তার বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থ দণ্ডের সাজা ও রয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, আসামি সাজন ঘোষের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button