sliderস্থানিয়

দৌলতপুরে অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়

কাউছার মিয়া, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা জিয়নপুর বাজারে অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয় কালে আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে আব্দুল মান্নান, পিতা: মৃত সামাদ-এর বাড়ি হতে আনুমানিক ৯০০ (নয়শত) লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৩০–৪০ (ত্রিশ থেকে চল্লিশ) লিটার তেল অবিক্রিত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে উক্ত তেল সরকার অনুমোদিত মূল্যে সাধারণ জনগণের নিকট বিক্রয় করা হয়।

এ ঘটনায় আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী (লাইসেন্স ব্যতীত মজুদ ও বিক্রয়ের অপরাধে) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০,০০০- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়।

এছাড়াও অপর একটি দোকানে ৪০ (চল্লিশ) লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে ফিরোজ, পিতা: হালিম সেখ-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button