sliderরাজনীতিশিরোনাম

একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র-এবি পার্টি

পতাকা ডেস্ক: রাজধানীর বিজয়নগরস্থ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে,রাষ্ট্র আজ নাগরিকের জানমাল রক্ষায় চরমভাবে ব্যর্থ। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের দলীয়করণ এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অপরাধীদের বেড়ে ওঠা,এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী।
এবি পার্টি মনে করে, দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। অপরাধীরা জানে, ক্ষমতার আশ্রয়ে তারা পার পেয়ে যাবে। ফলে শিশু থেকে নারী,কেউই নিরাপদ নয়। এটি শুধু সামাজিক অবক্ষয় নয়; এটি সরকারের রাজনৈতিক ব্যর্থতা এবং নৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
সভায় নেতৃবৃন্দ অবিলম্বে নিম্নোক্ত দাবি উত্থাপন করেন
শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
প্রশাসনের রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা ও ব্যর্থতার তদন্ত করতে হবে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ ও তাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি প্রমাণ করে সরকার জনগণের ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তাও দিতে পারছে না। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।
এবি পার্টি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে,যদি শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তবে জনগণকে সাথে নিয়ে রাজপথে কমর্সুচী দেওয়ার কথা ভাববে দলটি।
জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ করেন যে, জনগণের অধিকার আদায়ে সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হবে।
সভায় আরও বলা হয়, দেশের চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। এবি পার্টি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button