sliderস্থানিয়

সাটুরিয়ায় ২৩ বছর পর ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় ২৩ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদের সভাপতি ও সাধারণ সম্পাদক ।

সোমবার ১৭ অক্টোবর বিকেলে মানিকগঞ্জ জেলা ছাত্রদের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয় ।

সাটুরিয়া উপজেলা ছাত্রদলের কমিটিটি ২৩ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি, এ-ই কমিটিতে সভাপতি করা হয় উজ্জ্বল হোসেনকে, সিনিয়র সহ-সভাপতি করা হয় আলামিন হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাকিব হোসেনকে । কমিটির বিজ্ঞপ্তিতে তিন জনের সমন্বয়ে সকল সদস্য বৃন্দকে কাজ করার জন্য বলা হয় ।

বৃহস্পতিবার বিকেল ৪.৩০ মিনিটে সাটুরিয়া সরকারি হসপিটালের সামনে থেকে নতুন ছাত্রদের কমিটির সদস্য বৃন্দের একটি আনন্দ মিছিল বের হয়, মিছিল টি সাটুরিয়া বাজারের বিভিন্ন রাস্তা ঘাটে পরিদর্শন করে সাটুরিয়া ডাকবাংলায় গিয়ে শেষ হয় ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা,অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত সাটুরিয়া উপজেলা ছাত্রদল সভাপতি উজ্জ্বল হোসেন, সিনিয়র সহসভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক সাকিব হোসেন সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button