sliderস্থানিয়

ঘিওরে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন সাংবাদিক শফিকুল ইসলাম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ নিজ অর্থায়নে মেরামত করেছেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক শরিফুল ইসলাম । ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকোটিয়া বাজার-বালিয়াখোড়া বাজার সড়কের ওই অংশ সংস্কারে তিনি প্রায় ৩২ হাজার টাকা ব্যয় করেছেন ।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে । দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল । মানুষের এ ভোগান্তির কথা বিবেচনা করে কারও অপেক্ষা না করে নিজ উদ্যোগে সড়কটি মেরামত করেন শরিফুল ইসলাম ।

শরিফুল ইসলাম বলেন, ‘রাস্তাটি আমার নিজেরও প্রয়োজনের । পাশাপাশি এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী মেরামত করেছি । মানুষের চলাচলে সামান্য স্বস্তি দিতে পারাটাই ভালো লাগার ।’

স্থানীয়রা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । তাদের ভাষ্য, ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ হওয়ায় মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button