sliderস্থানিয়

শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ পাগলা নদীতে গোসলে নেমে মো: রাজু(২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। রাজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে কানসাট ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে রাজু ও তিন বন্ধূ একসাথে পাগলা নদীতে গোসল করতে নেমে মাছ ধরা টাকজালের বাঁশের ওপর থেকে লাফ দিয়ে পড়লে বাকী তিনজন উঠে আসতে পারলেও রাজু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুুঁজি করে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় এবং ঘটনা স্থলে ছুটে যায়। এ সময় তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ দেয়।

ঘটনার সত্যতার নিশ্চিত করে শ্যামপুর ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো:রবিউল ইসলাম জানান,শিবগঞ্জ ফায়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ দেয়া হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস শাখার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহ; রফিকুল ইসলাম ও সংবাদ পেয়ে ঘটনা স্থলে আমাদের লোকজন গেছে এবং রাজশাহী ফায়ার সার্ভিস অফিসের ডুবুরী সংবাদ দেয়া হয়েছে । তারা ঘটনা স্থলে পৌঁছে গেছে। খুব শীঘ্রই অনুসন্ধানে নামবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button