Uncategorized
সাটুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা মধ্যপাড়া গ্রামে বজ্রপাতে মাইজ উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ওই গ্রামের বাসিন্দা।
রাইল্লা ছয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনিস জানান, সকালে বৃষ্টির মধ্যে গরুর দুধ দোয়ানের জন্য বাছুর নিয়ে ঘর থেকে বের হচ্ছিলেন মাইজ উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাছুরসহ তিনি মারা যান।



