Uncategorized
বদরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩জন পুরুষ ও ১১জন নারী আটক

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ জন পুরুষ ও ১১ জন নারীকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে পৌর শহরের জামুবাড়ী এলাকার পকিহানায় ওই অভিযান চালানো হয়। বুধবার আটককৃতদের ২৯০ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রামনাথপুর ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার ওবায়দুল হক পকিহানায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ নানাধরণের অপকর্ম করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তিনি বলেন, আটককৃতরা সবাই দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে এসেছিল।




