sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ কোটপাড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোটপাড়া বিওপির বিশেষ টহলদল নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী নামক স্থানে তল্লাশি চালিয়ে দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। অভিযানে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান অব্যাহত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য এবং চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য, মানব পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button