শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বজ্রপাতে সাহেব (২৬) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত সাহেব শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। ঘটনাটি ঘটেছে আট আগষ্ট মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অদূরে নদীতে।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করে মনাকষা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য মো: সমির উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপি সামন থেকে বাড্ডিতে (মাছ ধরা টিনের ছোট নৌকা) করে নদী পথে পাটকাঠি (পাটখড়ি) বোঝাই করে বাড়ি ফিরার পথে হঠাৎ করে বজ্রপাত হলে সাহেব আলি বাড্ডি থেকে নদীতে পড়ে নিহত হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের আবেদন পেলে সরকারী ভাবে আর্থিক সাহায্য করা হবে।