slider

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গাড়ী জব্দ আটক-২

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া: কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশমুখে যাত্রিবাহি অটোরিকশা গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ দুইজনকে আটক করেছে পুলিশ।এসময় অটোরিকশাটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের আবদু রহিম (৪২) ও একই গ্রামের মৃত ছত্তার আলী আবদু রহিম (৪২)। আটককৃতদের রাতে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। বুধবার বিকাল তিনটার দিকে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ আল আমিন।

এ ব্যাপারে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button