slider

মাধবপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে কঠোর প্রদক্ষেপ নিচ্ছে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ। মহাসড়কে দূর্ঘটনা রোধ কল্পে এমন প্রদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন হাইওয়ে পুলিশ।

বুধবার ৮ ফেব্রুয়ারী মহাসড়ক এলাকায় মাইকিং করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, টমটম, ভটভটি, করিমন ও নছিমন চলাচল নিষিদ্ধ করেছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দূর্ঘটনা ও প্রাণহানী কমাতে যথাযথ চেষ্টায়। এরপরও মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে তিন চাকার ছোট যান চলাচল করে।

শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাঈনুল ইসলাম ভুইয়া জানান, সড়ক দূর্ঘটনা রোধ ও প্রাণহানী এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ তিন চাকার যানবাহন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button