
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ঝালকাঠির নলছিটির নাচনমহল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) শাহ আলমের অপসারন দাবিতে করে বিক্ষোভ করেছে ওই পরিষদের সদস্য ও এলাকাবাসি। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা এগারোটার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা।
ইউপি সদস্য জামাল হোসেন বলেন, প্যানেল চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে। পূর্বের চেয়ারম্যান পরিষদের ব্যাংক হিসেবে ট্যাক্সের ছিয়াত্তর হাজার টাকা রেখে যান, যা প্যানেল চেয়ারম্যান শাহ আলম সেই টাকা আতœসাৎ করেন। এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের টাকা নিজের ইচ্ছামতো ব্যবহার ও প্রকল্পের টাকাও আতœসাৎ করেছেন। আমরা এই দূর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের অপসারন দাবি করছি। আমাদের পরিষদে যেনো একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয় সেই দাবিও জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা ইউনুচ হাওলাদার বলেন, কোন সমস্যা নিয়ে চেয়ারম্যানের কাছে আসলে তিনি শালিসী করার নাম করে টাকা দাবি করেন। আমার কাছ থেকেও টাকা নিয়েছে এবং সেই শালিসীও তিনি করে দেননি। আমি টাকা ফেরত চাইলে আমাকে সে বিভিন্নভাবে হয়রানি করে।
এ ব্যাপারে নাচনমহল ইউনিয়ন পরিষদ প্যানেল(এক) চেয়ারম্যান শাহ আলম বলেন, এখানে যারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত। তারা এর আগেও আমাকে বিভিন্ন ভাবে হেয় করার চেষ্টা করেছে। ইউপি সদস্য জামাল হোসেন আমার স্বাক্ষর জাল করে বিভিন্ন অনিয়ম করেছে। সেগুলো নিয়ে কথা বলায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়েছে।




