গৌরীপুর জেনারেল ভুঁইয়া পার্ক অভাবনীয় প্রাপ্তি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে জেনারেল ভুঁইয়া পার্ক অভাবনীয় প্রাপ্তি বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের সরকারি পুকুরটি অস্বাস্থ্যকর ও পরিবেশ দুষণের পর এখানে স্বাস্থ্য সম্মত একটি নান্দনিক পার্ক দৃশ্যমান করার মূল কারিগর হলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। তিনি সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন মহোদয় এর সাথে আলাপ আলোচনা করেন এখানে একটি পার্ক করার বিষয়ে এবং পার্কের নামকরণ জেনারেল ভুঁইয়া পার্ক প্রস্তাব করেন। তাঁর প্রস্তাবিত পার্ক আজ দৃশ্যমান যা এলাকাবাসীর কাছে এতোদিন কল্পনাতীত ছিল। রুচি চিন্তা চেতনা ও আধুনিকতায় একধাপ এগিয়ে আজকের গৌরীপুর বাজার। যে পার্ক নির্মিত হলো তা সাধারণত জেলা শহরেও দেখা যায় না। চেয়ারম্যান নোমান মিয়া সরকার শুধু পার্কের কাজ ধরেই ক্ষ্যান্ত নন, বাজারের বিভিন্ন গলি পাকাকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা জোরদার করে জলাবদ্ধতা হ্রাসে চমৎকার উদ্যোগ ও বাস্তবায়ন করে যাচ্ছেন।গৌরীপুর এসএ হাইস্কুল গেইট ও মাছ গোসত কাঁচা বাজার সম্প্রসারণ, এবং আধুনিক বহুতল ভবন নির্মানের কাজ চলমান রেখেছেন। প্রতিটি কাজে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউনিয়ন পরিষদ ভবনটি আরো আধুনিকায়ন এবং পুরাতন ভবন ভেঙে উন্নয়ন কার্যক্রম চলমান রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন তিনি। বাজারের আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিটি এবং পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। এসব বিষয়ে চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার বলেছেন, মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী এবং উপজেলা নির্বাহী অফিসার পার্ক সহ সকল উন্নয়ন কার্যক্রমে বরাদ্দ দিচ্ছেন পাশাপাশি সর্বদা সরজমিন তদারকি করছেন। সরজমিন তদারকির কারনে উন্নয়ন কার্যক্রম তরিত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া পরিষদ সদস্য / সদস্যা এবং আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কারনে দিন দিন বদলে যাচ্ছে গৌরীপুর বাজার সহ ইউনিয়নের পথঘাট ও শিক্ষাঙ্গন। উন্নয়নের ধারা অব্যাহত এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন জননন্দিত চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার।




