sliderস্থানিয়

বোয়ালমারীতে সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত গুলি থানায় জব্দ রয়েছে। 

জানা যায়, উপজেলার বোয়ালমারী ইউনিয়নের কালিয়ান্ড মাদরাসার সামনে একটি মুদিখানা দোকানের বেঞ্চিতে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো পড়েছিল। রাত সাড়ে আটটার দিকে দোকানদার নামাজ পড়ে এসে গুলি দেখে থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন গুলি উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button