slider

লালপুরে ডেংগু আক্রান্ত -৬

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৬ জন ব্যক্তি ডেক্সগু রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।এসময় তিনি ডেক্সগু রোগীদের সাথে দেখা করেন ও তাদের আতংকে থাকতে নিষেধ করেন। এছাড়া তরল খাবার খাওয়ার জন্য পরার্মশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহাবউদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button