slider

সুনামগঞ্জে জেলা প্রশাসককে অনলাইন প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই ফুলেল শুভেচছা সহ সম্মাননা দেয়া হয়।
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দি বাংলাদেশ টুডে এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি এ কে মিলন আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি ও আনন্দ টিভি এবং দৈনিক আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি এমরান হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আমাদের সুনামগঞ্জ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট শামীমজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, এডভোকেট রনি, প্রমুখ।
এ সময় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে তার কর্মকালীন সময়ে জেলা এবং জেলাবাসীর ক্যলাণে বিশেষ করে করোনাকালীন সময়ে ও ভয়াবহ বন্যায় নিরন্তরভাবে কাজ করে যাওয়ায় তাকে ধন্যবাদ জানানো হয়। পরে জেলা প্রশাসককে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button