sliderস্থানিয়

নলছিটিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গূরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু এবং সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম মাহফুজ হোসেন।

পরে সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এস এম মাহফুজ হোসেন।
৫৫তম জাতীয় সমবায় দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করে প্রধান অতিথি বলেন, সমবায়কে সফল করতে হলে কিছু বিষয়ে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। সমবায় সমিতিগুলোকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব। সমিতির আয়-ব্যয়ের হিসাব নিয়মিত সংরক্ষণ করতে হবে। সদস্যদের সঞ্চয়ের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমিতির নেতৃত্বে থাকতে হবে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা।
আমরা চাই না, সমবায়ের নামে কেউ প্রতারণা কিংবা অনিয়মের আশ্রয় নিক। সমবায়ের মূল উদ্দেশ্য হতে হবে সদস্যদের কল্যাণ ও সম্মিলিত অর্থনৈতিক মুক্তি। এ জন্য সমবায় অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিচুর রহমান (হেলাল) খান, নলছিটি প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মনু, নির্বাহী সদস্য খলিলুর রহমান মৃধা, ইসলামী আন্দোলন-এর সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন, এনজিও সমন্বয়ক আ: কুদ্দুছ তালুকদার প্রমুখ।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নলছিটি উপজেলা সভাপতি আমির হোসেনের সঞ্চালনায়, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকান্ড নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতারও একটি শক্তিশালী মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়াতে শেখে। সমাজে বৈষম্য কমে, মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।
আমাদের তরুণ সমাজকে সমবায় আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে নারী সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে সমবায় কার্যক্রমকে যুগোপযোগী করতে হবে।

বক্তারা আরও বলেন, আজকের এই জাতীয় সমবায় দিবসে আমাদের অঙ্গীকার হোক—আমরা নিজেরা সমবায় গড়ে তুলব, অন্যকে সমবায়ে উদ্বুদ্ধ করব এবং সততা ও স্বচ্ছতার সঙ্গে সমবায় কার্যক্রম পরিচালনা করব। আসুন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button