sliderস্থানিয়

নলছিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭

মো. শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে এ মামলায় দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামির সহযোাগী ও স্বজনরা মিলে পুলিশের উপড় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)। এদের মধ্যে রাকিব ও রুবেল মৃধা জাহাঙ্গীর মৃধার ছেলে। মিল্টন হাওলাদার মজিবুর রহমানের ছেলে, সেলিনা বেগম নূর মোহাম্মদের স্ত্রী, সোহেল হাওলাদার মজিদ হাওলাদারের ছেলে, রাশেদ মৃধা মৃত মালেক মৃধার ছেলে এবং শহিদুল ইসলাম মোবারক খলিফার ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button