sliderস্থানিয়

কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে বার্ষিক ক্লাস পার্টি

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এবং তাঁর সহধর্মিণী নাসরিন রহমান।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রধান অতিথির শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আনন্দ ভাগাভাগি। তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। তারা সুন্দর আয়োজনের জন্য মারিশ্যা জোন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button