slider

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার লোকামানপুর এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন দোডাঙ্গি রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই স্বামী-স্ত্রী নিহতহন। এরা হলেন, বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিম পাড়া গ্রামের মৃত তছলিমের ছেলে মফিজুর রহমান (৬০) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৫০)। নিহতরা মাড়িয়াগ্রাম থেকে মোটরসাইকেলে করে জামনগর যাচ্ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সফিউল আযম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে মফিজুর রহমান শশুরালয় মাড়িয়াগ্রাম থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজবাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে ফিরছিলেন। পথে লোকমানপুর রেল স্টেশন এলাকার অদুরে দোডাঙ্গি রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পরে দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যুহয়। খবর পেয়ে ঘটনাস্ থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করার পর তারা ঘটনাস্থলে রওনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button