sliderস্থানিয়

নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

তপন দাস, নীলফামারী : নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতার জন্য নীলফামারী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিত কাজ করে আসছে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পুলিশের এ উদ্যোগে হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. মাহমুদ খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button