sliderস্থানিয়

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নিয়ামতপুর উপজেলায় মধ্যরাতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা থেকে ১০টার মধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার এস আই আরিফুল ইসলাম ও এএসআই সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের নেহেন্দা গ্রামে অভিযান চালায়।
‎অভিযানকালে মোঃ মোশরাফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি পৃথক এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৮০০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎এ সময় ঘটনাস্থল থেকে মোঃ মোশরাফুল ইসলাম (৪৫) ও মোঃ একরামুল হক (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই নেহেন্দা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
‎
‎পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
‎
‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল রহমান জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button