sliderস্থানিয়

নলছিটিতে হাতকড়াসহ ওয়ারেন্টভুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিকে ছিনতাই, পুলিশের গাড়ি ভাংচুড় ,ওসি আহত

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেফতারের পর হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় আসামির স্বজন ও সহযোগীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সিরাজ মোল্লা উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সভাপতি ও ওই এলাকার মৃত রজব আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি দল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেফতার করতে দপদপিয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামি সিরাজ মোল্লাকে গ্রেফতারের পর পুলিশ তাকে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং হামলাকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানকে আহত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা হাতকড়াসহা আসামি সিরাজ মোল্লাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করে আসামির স্বজন ও সহযোগীরা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রæত ছিনিয়ে নেয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button