
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড় বিতরণ করা হয় ।
১৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার হারুকান্দি ইউনিয়ন সংলগ্ন হারুকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসভবনে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, ইউনিয়নের বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ বিল্লাল, হারিকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোঃ আলমাস।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার জানান,ডেবোনেয়ার গ্রুপের পক্ষ হতে আমরা দুঃস্থ ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড় বিতরণ করতে পেরে আমরা স্বস্তিবোধ করছি ও আনন্দিত।




