
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের (লেছড়াগঞ্জ, সুতালড়ি এবং আজিমনগর)সহ বিভিন্ন এলাকায় শীতের প্রকোপে দিশেহারা ও বিপর্যস্ত জনজীবন।
শীতের প্রকোপে দিশেহারা হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারন করছে অনেকেই এমন দৃশ্যপটের দেখা মিলছে উপজেলার খালপাড় বয়ড়ার বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে।
এ যেন মনে হচ্ছে সূর্য যেন ছুটিতে—তীব্র শীতে কাঁপছে নিম্ন আয়ের মানুষ- বিপর্যস্ত জনজীবন।
সারাদেশের ন্যায় ২২ ডিসেম্বর থেকে তীব্র শীত প্রবাহ মানিকগঞ্জ জুড়ে তীব্র শীত ও ঘন কুয়াশায় ছেঁকে ধরেছে এবং দীর্ঘ সময় সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, সকাল–সন্ধ্যায় কমে গেছে মানুষের চলাচল।
এবছর শীতের প্রকোপ বেশি আকার ধারণ করছে বলে মনে করছেন দূর্গম চরাঞ্চলের জনসাধারণের অনেকেই।
খেটে খাওয়া দিন মজুরদের চাষাবাদ করতে ব্যাঘাত ঘটছে বলে জানান অনেকেই।
কর্মজীবী মানুষ বেশি ভোগান্তিতে, শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান- সচেতন মহলের।
ঐতিহ্যবাহী সেচ্ছাসেবক সংগঠন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি ও হরিরামপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন জানান, কয়েকদিন যাবৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় ছেকে ধরেছে এবং দীর্ঘ সময় সূর্য না উঠায় জনজীবন অতিষ্ঠ এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নিম্ন আয়ের মানুষের ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জানান, তীব্র শীত প্রবাহে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের ভোগান্তির সম্মুখীন হতে হয়। স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যাহত ঘটে।
খেটেখাওয়া শীতার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার উদার আহ্বান জানাচ্ছি।




