slider

এনপিআই ইউনিভার্সিটিতে বিজয় দিবসে আলোচনা সভা

মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বাস্তা বাজার ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এফএমএ সালাম উপস্থিত ছিলেন। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সৌরভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ফরমুজুল হক, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আদৃতা আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি অধ্যাপক সাইফল ইসলাম, সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, প্রভাষক সৌনক কর্মকার, আশরাফুল ইসলাম, নোমান ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম মাহি প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button