sliderস্থানিয়

ফুলবাড়ী সীমান্তে ইস্কাপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

সোমবার ২ নভেম্বর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘OPERATION NARCOTICS STRIKE’-এর অংশ হিসেবে ১ নভেম্বর রাতে অনন্তপুর ও বালারহাট বিওপির আওতাধীন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে রাত সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার হাজিটারী এলাকায় অভিযান চালায় অনন্তপুর বিওপির টহলদল। এ সময় তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

একই রাতে ৮টা ৪০ মিনিটে উপজেলার বালাটারী এলাকায় অভিযান চালায় বালারহাট বিওপির টহলদল। এ সময় ৫ দশমিক ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button