শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন ২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশে একযোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করা তাদের সুপ্ত ক্রীড়াপ্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ও মানসম্মত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে তরুণ প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে ক্রীড়াবিদদের সাফল্য তাদের পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোঃ একরামুল হক পিপিএম সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকরামুল হক নাহিদ এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিঠু সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
আয়োজকরা জানান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে।