sliderস্থানিয়

কটিয়াদীতে জামায়েত নেতা মেজর (অব:)আখতারের ছেলের উপর হামলাকারী গ্রেফতার ১

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা জামায়েত নেতা মেজর (অব)আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানের উপর হামলাকারী ১ জনকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

উল্লেখযোগ্য যে, ৪ নভেম্বর রাত সাতটার দিকে শাহরিয়ার জামান তার পিতার প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন বখাটে ছেলেকে মাদক সেবন করারত অবস্থায় বাধা দিলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারের ছেলে শাহরিয়ার জামানের উপর ধারালো অস্ত্র দিয়ে বখাটেরা আঘাত করে। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত তিনটায় তার সফল অস্ত্র পচার করা হয়।

এই ঘটনায় ৫ নভেম্বর কটিয়াদী মডেল থানায় ১২ জনকে আসামী করে অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মামলায় ১২ নং আসামি লিমন মিয়াকে আটক করে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিমন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button