Uncategorized

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আবু সালেক আকাশ (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকালে উপজেলার চকগোয়াশ এলাকায় নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
আকাশ বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বকুলের ছেলে। তিনি বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজির (বাউয়েট) শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান জানান, সকালে বাবা আব্দুস সালাম অফিসে এবং মা নানির বাড়ি বেড়াতে যান। এ সময় বাড়িতে একাই ছিলেন আকাশ। দুপুরে তার বাবা বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। পরে ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন আকাশ।
প্রতিবেশীরা আকাশকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, আকাশ প্রেমঘটিত কারণে আÍহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button