Uncategorized

নওগাঁ ধামুইরহাটে মেধাবী ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে বুধবার দুপুর ২টার দিকে ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও ধামইরহাট সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সিদরাতুল মুনতাহাকে (১৫) নিজ ঘরের সেলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেযে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে তার ফেসবুক প্রফাইলে সম্প্রতি আত্নহত্যা করা বলিউড হিরো সুশান্ত সিং রাজপুতের ছবি দেখা যাচ্ছে।
উল্লেখ্য, নিহত সিদরাতুল মুনতাহা চলতি বছরে সফিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button