Uncategorized

তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার তারা চাইনিজ তাইপেকে ৬-১ ব্যবধানে হারিয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল করেন তিন গোল। অন্য তিনটি গোল রাজু আহমেদ, সজীব হোসেন ও ফজলে হোসেন রাব্বীর।
তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায় পুল ‘এ’ এর চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ। রাব্বীর পুশ নাইমের স্টপের পর লক্ষ্যভেদ করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল। ছয় মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে সার্কেলের মধ্যে গোলরক্ষক ইয়াসিন আরাফাত ফাউল করলে পেনাল্টি পায় তাইপে। তবে তিং উই চুনের দুর্বল শট ইয়াসিন সহজেই আটকান।
ব্যবধান দ্বিগুণ করা গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৮তম মিনিট পর্যন্ত। রোমান সরকারের পুশ থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন রাজু।
দ্বিতীয়ার্ধে চিন ফেং লিউর গোলে ম্যাচে ফেরে পুল ‘বি’ -এর রানার্সআপ হওয়া তাইপে।
৪৯তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ৩-১ করেন আশরাফুল। তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেন এই ডিফেন্ডার।
এ নিয়ে তিন ম্যাচে আশরাফুলের গোল হলো ১০টি।
এরপর দুই মিনিটের মধ্যে পাওয়া দুটি সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৬-১ করে নেয় বাংলাদেশ। ৬০তম মিনিটে রাব্বীর পুশ নাইম স্টপ করার পর সজীবের হিট ঠিকানা খুঁজে পায়। ৬২তম মিনিটে তাইপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাব্বী।
বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের মধ্যে জয়ী দলের সঙ্গে আগামী শুক্রবার সেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ এক জয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচটি তারা জিতেছিল ৫-৪ গোলে। সে ধারাবাকিতায় টানা আরো দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button